এমপি পাপুলের এমপি স্ত্রী সেলিনা ও শালিকা জেসমিনকে দুদকের তলব

মানব পাচারের দায়ে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজি শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলাম ও তার বোন জেসমিন প্রধানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

জিজ্ঞাসাবাদের আজন্য আগামী ২৭ জুলাই দুদকের প্রধান কার্যালয়ে তাদেরকে উপস্থিত হতে বলা হয়েছে।

আজ (রোববার) তাদের সম্পদ ও অপকর্মের অনুসন্ধান কর্মকর্তা দুদক উপ-পরিচালক মো. সালাহউদ্দিন সাক্ষরিত এক চিঠিতে এই তলব পাঠানো হয় বলে জানা গেছে।

অভিযোগের ‘সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে’ তাদের বক্তব্য ‘শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন’ উল্লেখ করে নোটিসে বলা হয়, “নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।”

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর