প্রতারণার ও সরকারি চাকরি করেও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার হওয়া জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক সাবরিনা শারমিন হুসাইনকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত আদেশে তাকে বরখাস্ত করা হয়।
এর আগে করোনা পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে পুলিশ।
বার্তাবাজার/এসজে