পঞ্চগড়ের বোদা উপজেলায় নালার পানিতে ডুবে জাহিরুল ইসলাম নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বালাভীড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত জাহিরুল ইসলাম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে জাহিরুল খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের নালার ধারে চলে যায় । এ সময় খেলার ছলে শিশুটি নালার পানিতে পড়ে যায়। শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর নালার পানিতে ভাসতে দেখেন। পরে শিশুটিকে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর আলম সবুজ জানান, শিশুটি বাড়ির পাশে থাকা নালার পাশেই খেলা করছিল।অসাবধানতাবশত শিশুটি নালার পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান পানিতে জাহিরুল নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস