সিরাজদিখানে নন-এমপিও শিক্ষকদের মাঝে চেক বিতরণ

সিরাজদিখানে ৫৪ জন নন-এমপিও শিক্ষকের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা হিসেবে ৫৪ জন নন-এমপিও ভুক্ত শিক্ষকের মাঝে ৫ হাজার টাকা ও অফিস সহকারী ২হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। তিনি করোনাকালীন এই সময় নন-এমপিও শিক্ষকদের এই প্রণোদনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মো. সালেহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার, মো.খোকন মিয়া প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর