১৬ জুলাই থেকে শুরু প্রধানমন্ত্রীর ১ কোটি বৃক্ষরোপনের কার্যক্রম: বনমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ জুলাই সকালে গণভবন প্রাঙ্গনে একটি করে তেঁতুল ও ছাতিয়ান গাছের চারা রোপণ করবেন। এর মাধ্যমে মুজিববর্ষের কর্মসূচী হিসাবে ১ কোটি গাছের চারা লাগানোর কার্যক্রম শুরু হবে।

এ উপলক্ষে আজ (রোববার) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ে আয়োজিত অনলাইন সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন একথা জানান।

বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন জানান, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃক্ষরোপণ মৌসুমে সুবিধাজনক সময়ে দেশের ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে গাছের চারা রোপণ করা হবে। দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের এ কর্মসূচির পঞ্চাশ শতাংশের বেশি থাকবে ফলজ গাছ।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর