কর্মস্থলে যোগ দিলেন মুরাদনগর থানার করোনাজয়ী ৮ পুলিশ সদস্য
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসকে জয় করে কর্মস্থলে যোগদান করেছেন কুমিল্লার মুরাদনগর থানার ৮জন পুলিশ সদস্য। করোনাজয়ী পুলিশের ৮ সদস্যকে শনিবার বিকেলে ফুল দিয়ে বরণ করেন মুরাদগনর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম।
মুরাদনগর থানার একজন এসআই ও একজন এএসআইসহ ৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ আইসোলেশনে থেকে সুস্থ হন।
কাজে যোগদান উপলক্ষে করোনাজয়ীদের উৎসাহ দিতে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান ওসি একেএম মনজুর আলম। ভিন্নধর্মী এ অনুষ্ঠানে করোনাকে জয় করে ফিরে আসার অভিজ্ঞতা শেয়ার করেন করোনাজয়ী পুলিশ সদস্যরা।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, ‘মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকেই বেশ সতর্ক অবস্থানে থেকে তৎপর ছিল মুরাদনগর থানার পুলিশের সদস্যরা। মৃত্যুভয়কে উপেক্ষা করে দায়িত্ব পালন করতে গিয়ে থানার ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। গত ১৮ জুন নমুনা পরীক্ষায় ওই ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে পুলিশের একজন এসআই, একজন এএসআই ও ৬জন কনস্টেবল রয়েছেন। আক্রান্তরা প্রায় চার সপ্তাহ হোম আইসোলেশনে থেকে সবাই করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেন।
বার্তা বাজার / ডি.এস