ঝিনাইদহে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

ঝিনাইদহে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, পৌর এলাকার খাজুরা জোয়ার্দ্দারপাড়া এলাকার এক বাসিন্দা। তিনি শহরের মুন্সি মার্কেটে দর্জির কাজ করতেন। করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান তিনি।

এদিকে শনিবার রাতে শহরের চাকলাপাড়ার মোসলেম আরেকজন করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে শহরের পোস্ট অফিস মোড়ের আলী গার্মেন্টস এর মালিক।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের জানাজা শেষে ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যরা তাদের লাশ দাফন সম্পন্ন করেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর