মহামারী করোনা চলাকালীন আসন্ন ঈদুল আজহার নামাজও মসজিদে আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আজ (রোববার) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।
তিনি জানানা, করোনা ভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামাত উন্মুক্ত স্থানে না করে মসজিদে আদায়ের সিদ্ধান্ত হয়েছে। একইসাথে স্বাস্থ্যবিধিও পালন করতে হবে।
অনুষ্ঠিত সভায় ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে দেশের বরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে