গাইবান্ধায় প্রগতিশীল ছাত্রজোটের মানববন্ধন

গাইবান্ধায় পিসিআর ল্যাব স্থাপন ও রাষ্ট্রায়ত্ব পাটকল সমূহ বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা প্রগতিশীল ছাত্রজোট। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, সহ-সভাপতি মাহবুব আলম মিলন,সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, সহকারী সাধারণ সম্পাদক মৈত্রীর হাসান জয়ীতা প্রমূখ।

বক্তারা জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ ও স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি বন্ধ, রাষ্ট্রায়ত্ত্ব সকল সেবা বিনামূল্যে নিশ্চিত, জেলা উপজেলায় করোনা রোগীদের সহজ পদ্ধতিতে করোনা সংক্রমণ পরীক্ষা এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের ব্যবস্থাসহ পর্যাপ্ত চিকিংসা ব্যবস্থা সরকারি আয়োজনে বিনামূল্যে নিশ্চিত করা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, করোনাকালীন সময়ে ছাত্রদের মেসভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি, শিক্ষার্থীদের চলতি বছরের বেতন-ফি মওকুফ,রাষ্ট্রায়ত্ত্ব পাটকলসমূহ বন্ধের সিদ্ধান্ত বাতিল এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করার দাবি জানান ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর