পাবনায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়া থানা পুলিশ তিনদিন নিখোঁজের পর রোববার বিকেলে তাজেম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ’র গাছের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়ায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক সম্পত্তি ও বাড়ির সীমানা নিয়ে নিজ ভাতিজাদের সাথে বিরোধ ছিল তাজেম উদ্দিনের। গত তিনদিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন।

রোববার বিকেলে উপজেলার অধিরনগর বঙ্গবন্ধু বাঁধের পাশে একটি জঙ্গলে স্থানীয়রা গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা ছুটে এসে লাশটি তাজেম উদ্দিনের বলে সনাক্ত করে।

নিহতের স্বজনদের দাবী, পরিকল্পিত ভাবে হত্যা করার পর বৃদ্ধ তাজেম উদ্দিনের লাশ আত্মহত্যা হিসেবে চালাতে প্রতিপক্ষের লোকজন গাছে ঝুলিয়ে রেখেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর