চট্টগ্রামে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান করবে বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশিপ গ্রুপ
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকট নিরসনে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছে বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশীপ গ্রুপ, বাংলাদেশ।
রোববার (১২ জুলাই) সকাল হতে প্রগতিশীল বৌদ্ধ তরুণদের দ্বারা গঠিত সমাজসেবী সংগঠন বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশিপ গ্রুপ সংকটাপন্ন রোগীদের কাছে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে।
সংকটাপন্ন রোগীদের জন্য অক্সিজেনের প্রয়োজনে দুটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে। নাম্বার দুটি হলো ০১৮১৫-৬৬৩২০৯ এবং ০১৫৩৩০৮০১৪৭।
বার্তাবাজার/এমকে