লক্ষ্মীপুরে মাস ব্যাপী দশ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলার রাধাপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে ফলজ ও বনজ ৫ শতাধিক বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়।
স্থানীয় রেড ড্রফস ও রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মনির হোসেন।
এর আগে বৃক্ষের পরিচর্যা ও ঔষুধি গাছের গুনাগুন সম্পর্কে জানাতে একটি র্যালী বের করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের জুয়েল, রেড ড্রফসের সভাপতি মোঃ মিল্লাদ হোসেন শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ কার্যক্রম চলবে আগামী ১০ আগষ্ট পর্যন্ত।
বার্তাবাজার/এমকে