ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের ৮নং ওয়ার্ডের আরডিআরএস অফিস থেকে হাজীপাড়া যেতে দুটি স্থানে বর্ষার পানিতে ১০০ গজ গভীরতায় গর্ত সৃষ্টি হয়ে যাতায়াত বন্ধ হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দু’পাশের ৫শ পরিবার পড়েছে চরম ভোগান্তিতে।
রবিবার (১২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ সন্ধ্যারই, হাজিপাড়া শেখ রাসেল স্টেডিয়ামসহ হোসেনগাঁও ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াতের একমাত্র গত এক মাস যাবত প্রচন্ড বৃষ্টির পাতে পাকা রাস্তাটির ভেঙে দুটি বড় বড় গর্ত সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, এক মাস আগে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে পানির স্রোতে পাকা রাস্তাটি ভেঙ্গে গিয়ে দুটি স্থানে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এতে পাঁচ শতাধিক পরিবার যাতায়াতে চরম বিপদের মধ্যে রয়েছে।
স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন, গত একমাস যাবত রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। বিকল্প পথে অনেক দুর দিয়ে ঘুরে বাজারে যেতে হয়। এব্যাপারে কাউন্সিলর ও পৌর মেয়রকে অবগত করলে তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না। আমরা এ রাস্তাটির মেরামতের দ্রুত পদক্ষেপ কামনা করছি।
পৌর কাউন্সিলর সাদেকুল জানান, রাস্তাটিতে রাবিস (মাটি) প্রচুর পরিমাণে লাগবে তবে বিষয়টি আমাদের মেয়রকে জানিয়েছি। আমার করার কিছুই নাই।
এবিষয়ে পৌর মেয়রের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বার্তাবাজার/এমকে