যে কোন সময় সাহেদ গ্রেফতার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ নেই, যে কোন সময় সে গ্রেফতার হবে।

রোববার (১২ জুলাই) ঈদুল আযহা উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধকরণ এবং শিল্পঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রাসঙ্গিক বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। সাহেদকে খোঁজা হচ্ছে, তাকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাকে গ্রেফতার করা হবে। তার বিদেশ যাওয়ার সুযোগ কোন সুযোগ নেই। যে কোন সময় সাহেদ গ্রেফতার হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদের সকল অপরাধ তদন্ত করা হচ্ছে, দ্রুতই এ বিষয়ে রিপোর্ট দেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর