দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৬৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৩৫২ জন।
রবিবার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৭৭টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থ হয়েছে ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৩৫২ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।
বার্তাবাজার/কে.জে.পি