দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৬৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৩৫২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।
রবিবার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল শনিবার করোনায় শনাক্ত হয় ২ হাজার ৬৮৬ জনের। এদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের।
বার্তাবাজার/কে.জে.পি