করোনায় সশস্ত্র বাহিনীর ৭৮ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ রবিবার পর্য পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৭৮ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৬ হাজার ২০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ৬ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৭৮ জন।

আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত ২ জন সেনা সদস্যসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর