চমেকে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে (চমেকে) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এক পক্ষ মেডিকেল গোল চত্বরে, আরেক পক্ষ মেডিকেল কলেজের বাইরে অবস্থান করছে।

জানা যায়, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। তিনি মেডিকেল থেকে বের হওয়ার পর সিটি মেয়র আ জ ম নাছির ও নওফেল গ্রুপের ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জহিরুল হক ভূঁইয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দু’পক্ষে সংর্ঘষ হয়েছে। এখন মেডিকেল কলেজের চারপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর