লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ৫ জুলাই এমন অবস্থায় তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস ‘পজেটিভ’ আসে বলে রবিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সচিব নরেন দাস বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
বার্তাবাজার/এমকে