ঢামেকের করোনা ইউনিটে ২ দিনে ২২ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেমস (ঢামেকে) করোনা ইউনিটে গত দুই দিনে আর ২২ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৭ জন। বাকি ১৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ১০ জুলাই থেকে ১১জুলাই রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭জন করোনা পজেটিভ ছিলো। বাকি ১৫জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিরা হলন ঢাকার স্বপন সিদ্দিক (৬০), সামসুল আলম (৫২), রবি ঘোষ (৭১), আমিনুল ইসলাম (৭০), চাঁদপুরের তানজিলা আক্তার (১২), চঁাদপুরের সেলিনা বেগম (৪০) ও কুমিল্লার রফিকুল ইসলাম (৬০)।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর