কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ১২ করোনা রোগী শনাক্ত, মোট ৯৩৮

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৬৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১২ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ১০ জন পুরুষ ও ০২ জন নারী। আক্রান্ত ১২ জনের মধ্যে ভেড়ামারা উপজেলার ০২, কুমারখালী উপজেলার ১০। কুমারখালি উপজেলার আক্রান্ত ১০ জনের ঠিকানা আলাউদ্দিন নগর ১ জন, বারুলিয়া ২ জন, খয়েরচারা ১ জন, শেরকান্দি ৩ জন, তেবাড়িয়া ১ জন, ওয়াসি পান্টি ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন।

ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা বামনপাড়া ও পূর্ব ভেড়ামারা। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৯৩৮ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৬৮১ জন পুরুষ ও ২৫৭ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১১৫, ভেড়ামারা ৯২, মিরপুর ৫৪, কুষ্টিয়া সদর ৫০৮, কুমারখালী ১৩৭, খোকসা ৩২। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৪৬৩ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জন। যার মধ্যে ১৫ জন পুরুষ ৪ জন মহিলা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর