টেকনাফ সীমান্তে গোলাগুলিতে মাদক পাচারকারী নিহত, অস্ত্র-ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে মাদকের চালান বহন করে নাফনদীতে সাতাঁর কেটে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানদের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে। এসময় বিজিবির দুই জওয়ান আহত হলেও ঘটনাস্থল হতে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার রাতের প্রথম প্রহরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারী ঘাট এলাকায় সীমান্তে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি, নাইট্যং পাড়ার বার্মাইয়া ছৈয়দ আহমদের পুত্র ছৈয়দ আলম (৩৫)।

২বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, রবিবার রাতে দমদমিয়া সীমান্তে টহলকালীন সন্দেহভাজন ২জন লোকের আনা-গোনা দেখে বিজিবি জওয়ানেরা সর্তক অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি নাফনদী সাতাঁর কেটে কিনারায় এলে সন্দেহভাজন ঘোরাফেরা করা ব্যক্তিদ্বয় তার নিকট গেলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করামাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখন বিজিবি জওয়ানেরা তাদেও ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবির দুই সদস্য আহত হয়। এসময় বিজিবি পাল্টা গুলি ছূড়লে দুষ্কৃতকারীরা পিছু হঠে। পরে ঘটনাস্থল তল্লাশী করে ৪০হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরী এলজি ও ১রাউন্ড তাঁজা কার্তুজসহ গুলি বিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর