ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদের ছোট ভাই রাসেল আহমেদ তার বড় ভাইয়ের ক্ষমতার অপব্যবহার করে পুলিশের এক কর্মকর্তাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তারই প্রেক্ষিতে শুক্রবার (১০ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বাঞ্ছারামপুর থানার এএসআই ওমর ফারুক মামলা সংক্রান্ত কাজে এক আসামীর বাড়িতে যাওয়ার সময় যাত্রাপথে বাঁধা দেয় রাসেল ও তার সহযোগীরা। ইসলামী হাসপাতাল রোডে এক পর্যায়ে তারা মারধরও করে এই পুলিশ কর্মকর্তাকে।
এই ব্যাপারে উপ-সহকারি পরিদর্শক (এ.এসআই) ওমর ফারুক বলেন, মোটরসাইকেল থামিয়ে পথরোধ করে রাসেল সন্ত্রাসী স্টাইলে হামলা করে। বিষয়টি সবাই অবগত আছে।
এই বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন রাসেল খুবই উশৃঙ্খল প্রকৃতির ছেলে। সে প্রভাব দেখিয়ে থানার এক এএসআইকে মারধর করেছে। তাই তাকে গ্রেফতার করে চালান করা হয়েছে।
বার্তাবাজার/এসজে