প্রানঘাতী করোনায় আক্রান্ত হয়ে বাগেরহাটে একদিনের বাবা পল্লিচিকিৎসক ইয়াদ আলী (৬০) ও তার ছেলে ছেলে খানজাহান আলীর (২৪) মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে খুলনার ‘করোনা হাসপাতালে’ মারা যান বাবা ও বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছেলে।
গত ৬ জুলাই করোনার উপসর্গ থাকায় মৃত ইয়াদ আলীর পুরো পরিবারের নমুনা নেয়া হয়। পরিদিন পাওয়া রিপোর্টে জানা যায় তারা বাবা-ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে ৮ জুলাই সকালে ইয়াদ আলীকে খুলনা কোভিড হাসপাতালে ও তাঁর ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার খুলনা ও যশোর থেকে প্রাপ্ত প্রতিবেদনে বাগেরহাটে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২৮৮। এর মধ্যে ১৯০ জন সুস্থ ও অন্যরা চিকিৎসাধীন।
বার্তাবাজার/এসজে