রাজধানীতে রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে গ্যাসের পাইপ স্থানান্তর করতে বেশ কিছু এলাকায় রোববার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ (শনিবার) এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে তারা জানায়, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ তাজউদ্দিন এভিনিউয়ের উভয়পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একইসাথে এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যা ৬টার পর আবারও সচল হবে লাইনগুলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর