কালুরঘাট ব্রিজ সংস্কারের নতুন তারিখ ১৩ জুলাই

চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ সংস্কারের নতুন তারিখ অনুযায়ী কাজ শুরু হবে আগামী ১৩ জুলাই।

রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা তৌষিয়া আহমেদ জানান, ‘কালুরঘাট ব্রিজ সংস্কার কাজের তারিখ পরিবর্তন করেছে রেলওয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সংস্কার কাজ চলবে। কন্ট্রোল থেকে প্রথমে ২৩ জুলাই থেকে সংস্কার কাজ শুরু হওয়ার কথা জানানো হলেও পরে তা ১৩ জুলাই থেকে শুরু করার কথা জানানো হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সবুক্তগীন বলেন, ‘কদিন পরেই কোরবানির ঈদ। তাই যান চলাচল ও জনগণের সুবিধার্থে ১৩ জুলাই হতে ব্রিজের সংস্কার কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও প্রথমে ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কোরবানি ঈদের কথা মাথায় রেখে জনগণের দুর্ভোগ লাঘবে ১৩ জুলাই থেকে মেরামতের কাজ শুরু হবে এবং দশ দিনের মধ্যে ২৩ জুলাই কাজ শেষ হবে।’

এছাড়া রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে তারিখ পরিবর্তন করায় দুঃখ প্রকাশ করা হয়েছে বলে জানান সবুক্তগীন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর