আর ২ ধাপ কমেছে বাংলাদেশের পাসপোর্টের মান

কমে এসেছে বাংলাদেশের পাসপোর্টের মান। ২০১৯ সালে ৯৯তম অবস্থানে থাকা পাসপোর্টটির মান কমে এখন ১০১তমে অবস্থান করছে। প্রতিবছরই বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন সূচক তালিকায় নিচে নামছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স এ র‌্যাংকিং প্রকাশ করেছে।

পরিসংখ্যানে দেখা যায়, ২০০৬ সালে ছিল ৬৮তম। এর পরের বছর তা আরও দুই ধাপ নিচে নেমে যায়। এভাবে প্রতি বছরই কমছে বাংলাদেশের পাসপোর্টের নাম। এই তালিকায় শীর্ষে আছে জাপান। তারপরই সিঙ্গাপুরের অবস্থান। যৌথভাবে তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।

বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিবছর এ সূচক প্রকাশ করে আসছে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। গত ৭ জুলাই এ তালিকা প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ভ্রমণ তথ্যভাণ্ডারের সহযোগিতা নিয়ে এ সূচক তৈরি করা হয়েছে। সূচকে বিশ্বের সবচেয়ে কম দামি পাসপোর্টধারী দেশ আফগানিস্তান (১০৯তম)। এছাড়া ইরাক ১০৮তম, সিরিয়া ১০৭তম ও পাকিস্তান ১০৬তম অবস্থানে রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর