চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সীমান্তবর্তী এ জেলাতে নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯২ জনে।
শনিবার (১১ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫২ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন ও দামুড়হুদা উপজেলার দুজন।
কেএ/বার্তাবাজার