যশোরে নতুন ৩১ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে যশোর জেলার নতুন করে আরো ৩১ জনের নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ডঃ শিরিন নিগার জানান, শুক্রবার(১০ই জুলাই)ল্যাবে যশোর জেলার ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টি নমুনা করোনা পজেটিভ ফল দেয়।এগুলোর ফল আজ শনিবার(১১ই জুলাই) সকালে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, যশোর সিভিল সার্জনের অফিস ৩১টি নমুনা বিশ্লেষণ করে দেখছে, এর মধ্যে কতটি নতুন বা কোনো ফলোআপ আছে কিনা। তবে ওই দপ্তরের এক কর্মকর্তা জানান, আজ পাওয়া ফলাফলগুলোর সবই নতুন নমুনার হওয়ার কথা।

যশোর সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন জানান, শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত জেলায় মোট ৯৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।এদের মধ্যে মারা গেছেন ১৪ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৪৪০ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর