সারাদেশে একের পর এক সরকারি পাটকল বন্ধ হয়ে যাবার ফলে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার শ্রমজীবী মানুষজন। সরকারিভাবে এসব পাটকল চালু না রেখে বন্ধ করার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে কুড়িগ্রামে সিপিবি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা শহরের কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ রায় সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আনসার,সদস্য, আক্তারুল ইসলাম রাজু, এ্যাড, প্রদীপ রায়, দেলোয়ার হোসেন, সুব্রতা রায় প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা,অবিলম্বে পাট ও পাটশিল্প রক্ষা করে,পাট চাষীকে রক্ষা করতে হবে ও সরকারী পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে দাবি জানা। পরে প্রতিবাদ সমাবেশটি শহরে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
কেএ/বার্তাবাজার