শার্শায় ফেন্সিডিলসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার জামতলা বাজার থেকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি প্লাটিনা মটর সাইকেল সহ তরিকুল ইসলাম(২২) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

শনিবার (১১ই জুলাই) সকালে আটক করা হয়।আটককৃত আসামি হলেন, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের নুর হোসেনের ছেলে তরিকুল ইসলাম(২২)। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই)মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এলাকা সংলঘ্ন জামতলা মোড়স্থ সাদেক মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর হইতে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি প্লাটিনা মটর সাইকেল সহ আসামীকে হাতে নাতে আটক করতে সক্ষম হন।

এ সংক্রান্ত ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে আটককৃত আসামিকে শার্শা থানার অধিনে আদালতে সোপর্দ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর