শেরপুরে ৬ বছরের শিশুকে বলাৎকার

বগুড়ার শেরপুরে এক শিশুকে বলাৎকারের অভিযোগে মো. বায়জিত ওরফে বুলু (২২) নামের একজনকে আটক কেরেছে পুলিশ। এ ঘটনায় গত ১০ জুলাই শুক্রবার রাতে থানায় প্রকৃতির নিয়মের বাইরে জোরপূর্বক যৌন সঙ্গমের অপরাধে (৩৭৭ পেনাল কোড-১৮৬০ ধারা) আটক যুবক বুলুর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়।

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া গ্রামের আজিম উদ্দিনের শিশু পুত্র (৬) কে ঘুড়ি ওড়ানোর লোভ দেখিয়ে পাট ক্ষেতে নিয়ে জোর পূর্বক পায়ু পথে যৌন সঙ্গম করে। এ সময় ঐ শিশু চিৎকার করলে তার মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দেয় লম্পট বুলু।

স্থানীয় একটি কেজি স্কুলের শিশু শ্রেণির ঐ শিক্ষার্থী নানার বাড়ি থেকে পড়াশুনা করে। রাতে সে অসুস্থ হলে নানা কে সব ঘটনা খুলে বলে। পরে তাকে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার ঐ শিশুর পিতা থানায় অভিযোগ দেয়।

থানার ওসি মিজানুর রহমান বার্তা বাজারকে জানান, অভিযোগ পেয়ে পুলিশ লম্পট বুলুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর