মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তার নির্দেশক্রমে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১শ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বি ও সাধারণ সম্পাদক রানা খানের নেতৃত্বে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ শনিবার বেলা ১২ টায় এ কর্মসূচী পালন করে।
এসময় কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা খান বলেন,পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোন বিকল্প নেই।
দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সর্বদা কাজ করতে প্রস্তুত। মুজিব শত বর্ষে আমাদের প্রিয় ক্যাম্পাসে ১শ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।মুজিব বর্ষের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল ও সার্থক করতে আমাদের এই উদ্যোগ। পরবর্তীতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।”
কেএ/বার্তাবাজার