কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বজ্রাঘাতে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা নয়াপাড়া গ্রামের তালেব আলী মাষ্টারের বাড়ী সংলগ্নের আলাউদ্দিনের ছেলে রাজু মিয়া (১৮) বাড়ীর সংলগ্ন জমিতে হাঁসকে খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিলো। সেখানেই বজ্রাঘাতে পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ও গ্রামবাসীর ধারণা বজ্রাঘাতে মৃত্যু হয়। নিহত রাজু সালুয়াদি হামিদিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র ছিল।
কেএ/বার্তাবাজার