আগামীকাল গ্যাস থাকবেনা ঢাকার যেসব এলাকায়

আগামীকাল রোববার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপ লাইন স্থানান্তরের জন্য বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শনিবার(১১ জুলাই) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ তাজউদ্দিন এভিনিউ’য়ের উভয়পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর