চুরির মাল উদ্ধারে সহযোগীতা করায় এক অসহায় পরিবারের উপর হামলা চালিয়েছে চোর। এঘটনায় গুরুতর আহত হয়েছেন ঐ পরিবারের একজন। ঘটনা বগুড়ার শিবগঞ্জের হুদাবালা গ্রামের। গত বৃহস্পতিবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার মোস্তফা (৪৫)।
তিনি অভিযোগ করে বলেন, এলাকার কুখ্যাত চোর সুমন দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। তার এসব অপকর্ম নিয়ে ইতোপূর্বে শালিস বৈঠক হয়েছে। অবশেষে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটলে আমার ছেলে রাজু বিভিন্ন ভাবে খোঁজ নিয়ে মালামাল কোথায় আছে তা জেনে গ্রাম্য শালিসে বলে দেয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সুমন চোর আমার পরিবারের লোকজনের উপর হামলা করে। এতে আমার স্ত্রীর মাথা ফেটে যায়। সে এখন হাসপাতালে ভর্তি আছে। তার মাথায় চারটা সেলাই দেয়া হয়েছে।
এ ব্যাপারে আজ শনিবার সকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেএ/বার্তাবাজার