মিরপুর শেওড়াপাড়ায় ৮ দফা দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে জে. কে. ফ্যাশন লি: এর পোশাক শ্রমিকরা।
আজ শনিবার সকালে মিরপুর-১০ থেকে আগারগাঁও পর্যন্ত পোশাক শ্রমিকদের এ আন্দোলন শুরু হয়।
তাদের ৮ দফা দাবি গুলো হল:
১. জে.কে ফ্যাশন লি: ইউনিট-১ এর কোন শ্রমিক ও স্টাফ বি.পি ওয়্যারস এ যাবেনা।
২. আমাদের জুন-জুলাই মাসের ফুল বেতন দিতে হবে।
৩. ঈদ বোনাস দিতে হবে।
৪. গত বছর এবং এ বছরের ছুটির টাকা দিতে হবে।
৫. ৩ মাস ১৩ দিনের বেতন দিতে হবে (আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর)।
৬. চাকুরির উপর প্রতি বছর হিসাব করে যার যত টাকা পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করতে হবে।
৭. ০৫-০৭-২০২০ তারিখ হতে ১৫ তারিখের মধ্যে সকল পাওনাদি পরিশোধ করতে হবে।
৮. সকল পাওনাদি আমাদের নিজ হাতে হাতে পরিাশোধ করতে হবে।
বার্তাবাজার/কে.জে.পি