বেলা ১১টায় জানাজা শেষে বনানীতে সমাহিত হবেন সাহারা

আজ শনিবার বেলা ১১টায় জানাজা শেষে বনানী কবরস্থানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ দাফন করা হবে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট বিএস২১৪-এ তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহারা খাতুন। তার মৃত্যুতে দলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্টজনরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর