ভারী বৃষ্টিতে নেপালের পোখারায় ভয়াবহ ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছে এবং নিখোঁজ আছে আরো ৩০ জন।
টানা বৃষ্টিতে শুক্রবার (১০ জুলাই) পোখারা তিনটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। হতাহতের পাশাপাশি বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদামাটির কারণে বন্ধ সড়ক যোগাযোগ।
নেপালে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান পোখারা। তবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি বেশি হওয়ায় প্রতি বছর এমন ভূমিধসের ঘটনা ঘটে দেশটিতে।
বার্তাবাজার/কে.জে.পি