কুষ্টিয়ায় নতুন ৩৮ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১০২ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৮ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ২৮ জন পুরুষ ও ১০ জন নারী।

আক্রান্ত ৩৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৬, দৌলতপুর উপজেলার ৫, মিরপুর উপজেলার ৩, কুমারখালী উপজেলার ৩, খোকসা উপজেলার ১। সদর উপজেলায় আক্রান্ত ২৬ জনের ঠিকানা হাউজিং বি ব্লক ১ জন, লাহিনী বটতলা ১জন, আমলাপাড়া ৩ জন, মজমপুর ১ জন, মিলপাড়া ১ জন, এবি ব্যাংক ১ জন, ঢাকা ঝালুপাড়া ১ জন, কবুরহাট ১ জন, কালিশংকরপুর ৩ জন, কমলাপুর ১ জন, কুমারগাড়া ২ জন, জগতি ২ জন, চৌড়হাস ২ জন, উত্তর আমলাপাড়া ১ জন, পূর্ব আইলচারা ১ জন, এনএস রোড ৩ জন, আলি ইমাম লেন ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা আল্লারদরগা ২ জন, তারাগুনিয়া ১ জন, মাস্টারপাড়া ১ জন, দক্ষিণপাড়া ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা মিরজানগর, খুসাবাড়িয়া ও বালিয়াশিশা। খোকসা উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা ওসমানপুর। কুমারখালি উপজেলার আক্রান্ত ৩ জনের ঠিকানা চরবানিয়াপাড়া, মধুপুর ও গর্তা।

গতকাল সনাক্ত একটি রোগী ফলোআপ পজেটিভ হওয়ায় হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৯২৬ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৬৭১ জন পুরুষ ও ২৫৫ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১১৫, ভেড়ামারা ৯০, মিরপুর ৫৪, কুষ্টিয়া সদর ৫০৮, কুমারখালী ১২৭, খোকসা ৩২। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৪৫১ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জন। যার মধ্যে ১৫ জন পুরুষ ৪ জন মহিলা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর