রঞ্জিত ও কোয়েল মল্লিকের পুরো পরিবার করোনায় আক্রান্ত

টালিউডের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও সুপারস্টার কোয়েল মল্লিক পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সাথে আক্রান্ত হয়েছেন রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক ও মেয়ে কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে। বর্তমানে তারা বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১০ জুলাই) এক ফেসবুক পোস্ট ও টুইটে কোয়েল মল্লিক নিজেই জানিয়েছেন তার করোনা আক্রান্তের বিষয়টি। তিনি লিখেন- মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে।

মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দ বাজার পত্রিকা জানায়, বেশ কিছু দিন ধরেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে। ছিল হাল্কা শ্বাসকষ্ট-জ্বর। দুই দিন আগে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর