মুন্সীগঞ্জ সদরে মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে ১ কোটি ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ৩১ কোটি ৫০ লাখ টাকা।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন সূত্রে জানা যায়, কারেন্ট জাল বিরোধী নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ৫ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদরের সরকার পাড়া মাতবর বাড়ীর ৪ টি অবৈধ কারেন্ট জাল তৈরীর মিল ও হাতিমারা শেখ বাড়ীর ৩ টি তালাবদ্ধ রুম থেকে ১১৩ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য ১ কোটি পাঁচ লাখ মিটার। এছাড়াও অভিযানে ২৮৮০ পিস ববিন জব্দ করা হয়। যার মূল্য ২ লক্ষ ৮৮ হাজার টাকা।
অভিযানের নেতৃত্ব দেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন। অভিযানে কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় নৌ পুলিশ।
বার্তা বাজার / ডি.এস