না’গঞ্জে মোট আক্রান্ত সাড়ে ৫ হাজার, সুস্থ সাড়ে ৪ হাজার

মহামারী করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। মোট ৫ হাজার ৫০২ জন এই ভাইরাসটিতে আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন রোগী। একইসাথে মৃত্যু হয়েছে ১২০ জনের।

আজ (শুক্রবার) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানান জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ ইমতিয়াজ।

তিনি বলেন, এখন পর্যন্ত জেলায় আক্রান্ত পাঁচ হাজার ৫০২ জনের মধ্যে চার হাজার ৫২৬ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১২০ জন। একইসাথে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৫ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর