মহামারী করোনায় মারা গিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা। আজ (শুক্রবার) বেলা ১১টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে গত ২২ জুন ৭৬ বছর বয়সী এই জেলা পরিষদ চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। ২৩ জুন পাওয়া রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত।
এর পর থেকে ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বেশি অসুস্থ হয়ে পড়লে ২৪শে জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়।
বার্তাবাজার/এসজে