যুক্তরাষ্ট্রে একদিনেই করোনা শনাক্ত ৬৫ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ প্রতিনিয়তই বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ।

দেশটির জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

করোনা সংক্রমণে সারা বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছে মোট ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। ৯ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার দেশটি বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি টেস্ট করছে। তাই বেশি রোগী ধরা পড়ছে। কম টেস্ট করালে কম রোগী ধরা পড়তো।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রথম সারির চিকিৎসক অ্যান্থনি ফাউসি বলেছেন, প্রথম দফায় করোনা সামাল দেওয়ার পর কিছু অঙ্গরাজ্য তাড়াহুড়ো করেই সবকিছু স্বাভাবিক করে দিয়েছিল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর