ইলিশায় মহিলা মেম্বারের ঘর থেকে ৫ জুয়ারি আটক

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফরিদা আক্তার রুমার ঘর এবং প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়ার বাড়ী থেকে ৫ জুয়ারিকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছেন ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীলের নেতৃত্বে এ এস আই সুজন ও মাইনুলসহ পুলিশের একটি টিম।

আটকৃতরা জুয়ারীরা ইলিশার প্রভাবশালী ও চিহ্নিত জুয়ারি বলে জানা গেছে। আটকৃতরা হলেন, কোস্টর্গাডের সোর্স ও চিহ্নিত চাঁদাবাজ ইউসুফ মুন্সি, ইলিশার জুয়ারীদের গডফাদার ইউসুফ ভুলাই, আক্তার হোসেন, কামাল হোসেন, মোঃ হারুন জমাদার। আটকৃতরা ইলিশা জংশন এলাকার বাসিন্দা।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীল জানান, জংশনস্থ মোনতাজ সরদার বাড়ী তোফাজ্জল সরদারের ছেলে ফরিদ সরদারের ঘরে দীর্ঘদিন জুয়ার আসর চলে আসছে, গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের আটক করে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর