করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট

বলিভিয়ার প্রেসিডেন্ট জেনান আনেজ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় জেনান আনেজ জানান, সহকর্মীদের অনেকেই অসুস্থ হওয়ায় তিনি করোনা পরীক্ষা করান। তার করোনা পজেটিভ এসেছে। তিনি ভালো আছেন এবং আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।

টুইটারে পোস্ট করা ভিডিওতে ৫৩ বছর বয়সী আনেজ আরও বলেছেন, আরেকটি পরীক্ষার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

বলিভিয়ার সরকার বলছে, দেশটির অন্তত সাতজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীও আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর