ফুসফুসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ডা. জাফরুল্লাহর

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে নিউমোনিয়াজনিত ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম মিন্টু গণস্বাস্থ্যের অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী গলার স্বর এখনো পুরোটা ঠিক হয়নি, পাশাপাশি স্বর অত্যন্ত নিচু এবং কাশি আছে। তিনি অত্যন্ত নিচু স্বরে ধীরে ধীরে কথা বলেন। নিয়মিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডাইলোসিস করা হচ্ছে। কৃত্রিম অক্সিজেন দেওয়া লাগছে না।

তিনি আরও বলেন, তার শরীরে ভাইরাসের সংক্রমণ আছে তবে অনেকটা নিয়ন্ত্রণে। নিয়মিত খাওয়া দাওয়া করছেন। আগের চাইতে বেশি হাঁটাহাঁটি করতে পারেন। শারীরিক অবস্থা পূর্বের থেকে উন্নতি হয়েছে। তবে তার সুস্থ হতে আরও বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব) মামুন মোস্তাফিজ এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর