কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে
জানা যায়, বৃহস্পতিবার (০৯ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৭৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৯ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্ত ২৯ জন পুরুষ ও ১০ জন নারী। আক্রান্ত ৩৯ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৬, দৌলতপুর উপজেলার ২, মিরপুর উপজেলার ২, ভেড়ামারা উপজেলার ১, কুমারখালী উপজেলার ১৮। সদর উপজেলায় আক্রান্ত ১৬ জনের ঠিকানা জুগিয়া ১ জন, থানাপাড়া ২ জন, কাস্টমস মোড় ১ জন, পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ১ জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ১ জন, শিমুলিয়া ১ জন, বাড়াদি ১ জন, হাউজিং ১ জন, কালিশংকরপুর ১, গোসালা রোড ১, মঙ্গলবাড়িয়া ২ জন, কবুরহাট ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা দৌলতপুর ১ জন,কল্যাণপুর ১জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা খন্দকবাড়িয়া। ভেড়ামারা উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা ভেড়ামারা। কুমারখালি উপজেলার আক্রান্ত ১৮ জনের ঠিকানা মহেন্দ্রপুর ১ জন, কামারকান্দি ১ জন, বাটিকামড়া ১ জন, ছেউড়িয়া ১ জন, নগরসাওতা চাপড়া ৪ জন, গোপগ্রাম ১ জন, তেবাড়িয়া ১ জন, অগ্রণী ব্যাংক ৩ জন, আগারকুণ্ড ১ জন, হাসিমপুর ১ জন, শেরকান্দি ২ জন, হাউজিং এ ব্লক ১ জন (অবস্থান কুমারখালি)।
এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৮৮৯ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৬৪৪ জন পুরুষ ও ২৪৫ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১১০, ভেড়ামারা ৯০, মিরপুর ৫১, কুষ্টিয়া সদর ৪৮৩, কুমারখালী ১২৪, খোকসা ৩১। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৪২১ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জন। যার মধ্যে ১৫ জন পুরুষ ৪ জন মহিলা।
বার্তাবাজার/এমকে