মালয়েশিয়ায় আটকে পড়াদের ফিরিয়ে আনবে বিমান

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মালয়েশিয়ায় গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ১৮ জুলাই থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়ালালামপুর থেকে ঢাকায় এ বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটে শুধু বাংলাদেশি পাসপোর্টধারীদের ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, করোনার মহামারিতে মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরাতে এই ফ্লাইট পরিচালনা করা হবে।

ফ্লাইটে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চড়তে হবে। ফ্লাইটের টিকিট কেনার জন্য ভিসার কপি জমা দিতে হবে বাংলাদেশিদের। ফ্লাইটের টিকিট চূড়ান্ত হওয়ার পর কোভিড টেস্ট করাতে হবে।

বিমান জানায়, কুয়ালালামপুর থেকে ঢাকায় ইকোনমি ক্লাসে ভাড়া ২৮ হাজার টাকা এবং বিজনেস ক্লাসে ৪৫ হাজার টাকা ধরা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর